নিউজিল্যান্ডে বন্যার আশঙ্কায় জরুরি অবস্থা জারি

0

 

নিউজিল্যান্ডের ক্যান্টেরবারি প্রদেশে ভারি বর্ষণের ফলে বন্যা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় রোববার জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর এএফপির। জরুরি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ক্রিস ফাফোই ওই প্রদেশের দক্ষিণাঞ্চল সফর শেষে বলেছেন, প্রায় তিন হাজার বাড়িঘর হুমকির মুখে রয়েছে। সেখানকার লোকজনদের যদি অন্যত্র সরিয়ে নেয়ার দরকার হয় সেজন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফাফোই বলেছেন, ‘বৃষ্টি অন্তত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। সেখানে ভারি বর্ষণ হবে এবং কর্তৃপক্ষ আজ রাতে নদীপৃষ্ঠের উচ্চতার দিকে নজর রাখবে।’ নিউজিল্যান্ডের আবহাওয়া বিভাগ ওই অঞ্চলে বিরল ‘লাল সতর্কতা’ জারি করেছে।