নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ১১ জন গ্রেপ্তার

0
নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের  ১১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরাও আছেন। গত শুক্রবার রাত ও শনিবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মো. ইমরানুল হক রোমান, মো. আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান রিয়াজ, আবু তৈয়ব রাসেল, শওকত আলী রনি, আব্দুল্লাহ হোসেন রাব্বি, সাজ্জাদ, সাব্বির হোসন শাওন, হাছান মুরাদ চৌধুরী রিমন, মো. সাইদুল ইসলাম, হাজী মো. নুরুল হুদা।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ জানান, শুক্রবার জুমার পর হালিশহর ও ডবলমুরিং থানার সীমান্তে ছাত্রলীগ কয়েক সেকেন্ডের ঝটিকা মিছিল করে পালিয়ে যায়। এরপর শুক্রবার রাত ও শনিবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।