দোহাজারীতে সাজ্জাদ স্মৃতি ফুটসাল ওজিল ফাউন্ডেশন চ্যাম্পিয়ন

0
দোহাজারীতে সাজ্জাদ স্মৃতি ফুটসাল  ওজিল ফাউন্ডেশন চ্যাম্পিয়ন

চন্দনাইশ উপজেলার দোহাজারী আবাহনী ক্রীড়া চক্র আয়োজিত সাবিদুল ইসলাম সাজ্জাদ স্মৃতি ফুটসালের ফাইনাল খেলা গত ১৯ মার্চ বিকালে পৌরসভার বোটঘাটা সাঙ্গু নদী পাড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে টিএনএস দোহাজারী একাদশকে ২-১ গোলে পরাজিত করে পদুয়া ওজিল ফাউন্ডেশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সাবেক জাতীয় ফুটবলার শওকত খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ। হেলাল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এড. নজরুল ইসলাম সেন্টু, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, আ’লীগ নেতা আব্দুল শুক্কুর, সাংবাদিক এমএ রাজ্জাক রাজ, এসএম নাসির উদ্দীন বাবলু, মো. শাহ্ আলম, এসএম জামাল উদ্দিন, ব্যবসায়ী নাজিম উদ্দীন, এসএম রবিন প্রমুখ।-চন্দনাইশ প্রতিনিধি