ঢাকা টেস্টে থাকছেন না সাকিব

0
ঢাকা টেস্টে থাকছেন  না সাকিব

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে ব্যথা পেয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে আর মাঠে নামেননি তিনি। সাকিবের অনুপস্থিতিতে ম্যাচটি হেরেছে স্বাগতকিরা। গতকাল শোনা গেল আরেকটি দুঃসংবাদ। সিরিজের দ্বিতীয় টেস্টেও সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, সাকিবকে ছাড়াই ঢাকা টেস্টে খেলবে বাংলাদেশ। চোটের পর থেকেই বিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে আছেন সাকিব। তবে সাকিবের পরিবর্তে দলে কাউকে ডাকা হবে কি না, এ বিষয়ে এখনো কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট।