জেলা ভলিবল দলের ট্রফি হস্তান্তর

0
জেলা ভলিবল দলের  ট্রফি হস্তান্তর

সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চট্টগ্রাম জেলা দল রানার্স আপ এবং মুজিব শতবর্ষ চট্টগ্রাম বিভাগীয় ভলিবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতাগুলোর ট্রফি গত ২২ মার্চ সিজেকেএস কনফারেন্স রুমে সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের হাতে হস্তান্তর করে সিজেকেএস ভলিবল কমিটি।
এ সময় সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, আলহাজ দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সাবেক সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহা. শাহজাহান, মো. দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, রেজিয়া বেগম ছবি, সিজেকেএস ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইব, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি