জামালখান ওয়ার্ড আ.লীগ কার্যনির্বাহী কমিটির সভা

0
জামালখান ওয়ার্ড আ.লীগ কার্যনির্বাহী কমিটির সভা

জামালখানস্থ অস্থায়ী কার্যালয়ে ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা গত ২৩ অক্টোবর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কোতোয়ালী থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সম্পাদকমন্ডলীর সদস্যদের মধ্যে পিযুষ বিশ্বাস, হাজী মুহাম্মদ সাহাবুদ্দীন, মো. জাহাঙ্গীর আলম, মো. এনামুল হক, চিত্তরঞ্জন সরকার, ডা. মঈনুল ইসলাম চৌধুরী, মো. সৈয়দুল আলম, মো. জাহাঙ্গীর মোস্তফা, অনিল দাশ গুপ্ত, মো. শামসুদ্দীন নুরী, জাফরীন সুলতানা পম্পি, নবুওয়াত আরা সিদ্দীকি রকি, বাবুল দেব রায়, মৃদুল কুমার দাশ, রঞ্জন রশ্মী বড়ুয়া, সৈয়দা শাহানা আরা বেগম, মো. ইমতিয়াজ আহমেদ, আবু ফরহাদ চৌধুরী সাবু, হাজী মুন্সি মিয়া, মো. ইসমাইল, আহমদ আবু মনজুর, মো. তৌহিদুর রহমান, মাহমুদুল হক বাবুল, নির্মল চন্দ্র দাশ, শরফুদ্দীন মাহী, কাঞ্চন চৌধুরী, মো. আব্দুস শুক্কুর, মো. সায়েদুল হক প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মহানগর আওয়ামী লীগ কর্তৃক ওয়ার্ডের প্রতিটি ইউনিটের তৃণমূল পর্যায়ের তথ্য ফরম সমূহ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সঠিকভাবে লিপিবদ্ধ করার একমত পোষণ করা হয়। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক মহানগর আওয়ামী লীগ কর্তৃক সাংগঠনিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে আগামী অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে ওয়ার্ডের আওতাভুক্ত তিনটি ইউনিট এবং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি