প্রথম লেগের মতো ফিরতি পর্বেও সহজ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে বড় ব্যবধান নিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। মঙ্গলবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শেষ ষোলোর ফিরতি লেগে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারিয়েছে সিটি। দুই লেগ মিলে ৪-০ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার নিশ্চিত করেছে তারা। শুরুতে ম্যাচটির ভেন্যু ছিল সিটির ইতিহাদ স্টেডিয়াম।



