চসিক নির্বাচনে প্রচারণা

0
চসিক নির্বাচনে প্রচারণা

নৌকার সমর্থনে ঢেবারপাড় দোকান মালিক সমিতির গণসংযোগ
আসন্ন চসিক নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার আর এ কে ক্যাপিটটেল লি. ও স্পিডওয়ে ইন্টারন্যাশাল লিমিটেড এর সিইও, রেজাউল করিমের ছোটভাই মো. খালেদ কিবরিয়া চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মো. নুরুল আমিন, ঢেবারপাড় দোকান মালিক সমিতির সভাপতি মো. নুর উদ্দীন, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছের নেতৃত্বে নৌকার সমর্থনে আগ্রাবাদ ঢেবারপাড় এলাকায় গণসংযোগ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নুরুল আবছার, মো. আনোয়ার, মিজানুর রহমান সোহাগ, আবুল কালাম, মো. মহসিন প্রমুখ।
পশ্চিম বাকলিয়ায় ডিউকের গণসংযোগ
১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর একেএম আরিফুল ইসলাম ডিউক ডা. শাহাদাত হোসেনকে ধানের শীষ প্রতীক ও কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। গতকাল বুধবার পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বিভিন্ন স্থানে চসিক নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ও কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীকের সমর্থন গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. এমরান উদ্দীন, মো. ইউসুফ, মো. টিটু, জাহাঙ্গীর, মোকতার মেম্বার, মো. সেকান্দর, যুবদল নেতা ইসমাঈল বাবুল, আইয়ুব খান, হাছি মিয়া, মো. ইকবাল, গিয়াস উদ্দীন, মো. আরিফ হাবিব, খোরশেদ আলম, টিটু, মো. আজম, জমির, আরিফ, মিজান, আবদুল কাদের, এম মাহির উপস্থিত ছিলেন।
ডা. শাহাদাতের পক্ষে টেরিবাজার ব্যবসায়ীদের গণসংযোগ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে টেরীবাজারে গণসংযোগ করেন ব্যবসায়ীরা। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক আবদুল মান্নান, মুজিবুর রহমান, আরশে আজীম আরিফ, মাইনুদীন শহীদ, হাজী রফিক, আলহাজ্ব ইদ্রিস, আবুল বশর, মো. ইলিয়াছ, ওসমান গনি আবুল মুনসুর, আবু তাহের, আবদুল করিম, আসগর আলী, ফজল আহমদ, আলাউদ্দিন কফিল, কামরুল, আব্বাস, বেলাল, জলিল প্রমুখ।
কাউন্সিলর প্রার্থী জসিমের গণসংযোগ
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের মিষ্টি কুমড়া প্রতীকের সমর্থনে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী এলাকা নেছারিয়া, নোয়া পাড়া, সিডিএ মার্কেট, দুলালাবাদ, ইসলামপুর কলোনিতে গণসংযোগ করেন। গণসংযোগকালে কাউন্সিল পদপ্রার্থী সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় জসিম বলেন, নির্বাচিত হলে আগামীতে ৯নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত নান্দনিক মডেল ওয়ার্ড উপহার দিবো এবং অসমাপ্ত কাজগুলো সমাধান করবো।
ডা. শাহাদাতের পক্ষে
জামালখান বিএনপির
গণসংযোগ
চসিক নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষে গত সোমবার জামালখান ওয়ার্ডের কাজি পাড়া, ধোপা পাড়া, এস এস খালেদ রোড ও নুর আহমেদ সড়ক এলাকায় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদ এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীগণ গণসংযোগ করেন। এতে অংশ নেন জামালখান ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ মনসুর, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ করিমুল হক, ওয়ার্ড বিএনপি নেতা আলফু মিয়া, আকতার খান, মাহমুদ হোসেন চৌধুরী আকতার, মোস্তাক সালাম তালুকদার, নুরুল আজিম, মনির হোসেন, কাজি পাড়া ইউনিট বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ রাজু, নাছির উদ্দিন, কোতোয়ালী থানা মহিলাদল নেত্রী খালেদা বেগম, ওয়ার্ড মহিলাদলের সভানেত্রী মর্জিনা বেগম, সাধারণ সম্পাদক নুরজাহান বেগম প্রমুখ।
রেজাউল করিম চৌধুরী ও মো. ইব্রাহিমের সমর্থনে মহিলা সমাবেশ
মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও জালালাবাদ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো. ইব্রাহিমের সমর্থনে এক মহিলা সমাবেশ শেরশাহ বাংলাবাজারে কান্তা ইসলাম মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, প্রধান বক্তা ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহŸায়ক ফরিদ মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা মালেকা চৌধুরী, দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, থানা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, প্রকৌশলী মিজানুর রহমান, জালালাবাদ ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগ নেত্রী রাহিমা বেগম, জান্নাত, রোকসানা, শেলী প্রমুখ।
রেজাউলের পক্ষে বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস মেডিকেল টিমের প্রচারণা
চসিক নির্বাচনে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড চট্টগ্রাম বিভাগীয় বোর্ড সদস্য ডাক্তার এ কে এম ফজলুল হক সিদ্দিকী। এছাড়া কাউন্সিলর প্রার্থী জহরলাল হাজারী ও মহিলা কাউন্সিলর প্রার্থী রুমকি সেনগুপ্তের পক্ষেও নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উপাধ্যক্ষ ডা. চন্দন দত্ত, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ডা. শওকত ইমরান, ডা. উজ্জ্বল দাস, ডা. আন্না রানী বিশ্বাস প্রমুখ।
কাউন্সিলর প্রার্থী
আবদুস সবুর
লিটনের গণসংযোগ
২৫নং রামপুর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সবুর লিটন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমর্থন পেতে তৃণমূলের দ্বারপ্রান্তে তার নির্বাচনী প্রচারণা গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার সকাল হতে দিনব্যাপী চলা তার জনমুখী গণসংযোগটি ওয়ার্ডের ধোপাপাড়া, হিন্দুপাড়া মোড় হয়ে তার পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে। গণসংযোগে আবদুস সবুর লিটন তার নির্বাচনী ইশতেহার তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি