চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন। আগামী ২২ মার্চ ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের দ্বিতীয় সাধারণ সভায় এ নির্বাচন হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সিটি করপোরেশনের নির্বাচনে ৪১টি সাধারণ ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী ৫৪ কাউন্সিলরের সবাই আওয়ামী লীগ সমর্থিত। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ২০ ধারা ১ উপধারা অনুযায়ী, সিটি করপোরেশনের প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলররা তিন সদস্যের প্যানেল মেয়র নির্বাচন করবেন। প্যানেলের সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে মেয়রের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন। প্যানেল মেয়রের তিন পদের মধ্যে দু’টিতে সাধারণ কাউন্সিলর এবং একটিতে সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর নির্বাচিত হবেন। তবে প্রত্যেক পদে ৫৪ কাউন্সিলরেরই ভোট দেওয়ার সুযোগ আছে।



