চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার বরকল ব্রীজ এলাকা থেকে ১ হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক গাড়ী আটক করে। গত ২৬ মে ভোরে উপজেলার বরকল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ১ হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক, (ঢাকা মেট্টো-ন ১১-২৫১৬) আটক করে। এসময় গাড়ীর চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চন্দনাইশ থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার।



