চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাঞ্চন নগরে একটি বসতঘরের ঘেরাবেড়া ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ২ টায় কাঞ্চন নগরের বাসিন্দা মো. বখতিয়ার উদ্দিনের বসতঘরে অজ্ঞাতনামা ১০/১২ জনের একদল লোক প্রবেশ করে ঘেরাবেড়া ভাংচুর করে। ভাংচুরের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধমকি প্রদান করে। বাড়ির ভাড়াটিয়াদেরও মারধরের চেষ্টা করে। তাদের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অনুপ্রবেশকারীরা সরিয়ে পড়ে। পরবর্তীতে এ বিষয়ে বাড়ির মালিক বখতিয়ার বাদী হয়ে ৪/৫ অজ্ঞাতনামাসহ ৬ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বখতিয়ার উদ্দিন ও তার পরিবারের সদস্যরা পেশাগত কারণে চট্টগ্রাম শহরে অবস্থানের সুযোগে বিবাদীগণ তার বাড়িভিটা দখলের অপচেষ্টা করে আসছে। এরই প্রেক্ষিতে গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ২ টায় অজ্ঞাতনামা ৪/৫ জনসহ বিবাদীগণ বখতিয়ারের বসতঘরে ঢুকে ঘেরাবেড়া ভাংচুর করতে থাকে। পাশাপাশি ভাড়াটিয়াদেরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধরের চেষ্টা করে। এ সময় ভাড়াটিয়াদের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে বখতিয়ার ৬ জনের নাম উল্লেখসহ আরো ৪/৫ জনকে বিবাদী করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দাখিল করেন। বাদির অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।



