চট্টগ্রাম দরবারের মহাত্মা সম্মেলন আজ

0

মহাত্মাদের আত্ম সংলাপ নিয়ে আজ রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে ‘মহাত্মা সম্মেলন’। চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে মহাত্মা সম্মেলন উদ্যাপন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় দুপুর ২টায় ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান উৎসবের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন মহাত্মা সম্মেলন ও মহান নবী দিবসের উদ্যোক্তা আল্লামা ছুফী ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। দুপুর ৩টায় আলোচনায় সভায় প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিকেল ৫টায় নবম রাহে ভাÐার এনোবল এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে। এবারও ১০ বিশেষ ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হবে।
যে ১০ গুণী ব্যক্তি সম্মাননা পাবেন তারা হচ্ছেন-ছুফি সাধক শাহসূফী সৈয়দ আবু জাফর মাইজভাÐারী, গবেষক কাজী বেনজির হক চিশতী নিজামী (মা.), রফিক আহমেদ, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী মাইজভান্ডারী, অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, প্রযুক্তিবিদ ড. মোহাম্মদ হানিফ সিদ্দিকী, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী, গীতিকার আসলাম রাহী, শিল্পী কাওয়াল আহমদ নুর আমিরী। বিজ্ঞপ্তি