খেলবেন তামিম টাইগারদের ওয়ান ডে প্রস্তুতি শুরু

0
খেলবেন তামিম  টাইগারদের ওয়ান ডে প্রস্তুতি শুরু

টেস্ট সিরিজ শেষ হওয়ার ৪ দিন পর হারারেতেই শুরু হচ্ছে টাইগারদের ওয়ানডে মিশন। আগামী ১৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজ সামনে রেখে একদিন বিশ্রাম না নিয়েই গতকাল (সোমবার) শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন।
টাইগারদের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি হারারে থেকে জানিয়েছেন, ঢাকা থেকে যে ক’জন ওয়ানডে স্পেশালিস্ট হারারে এসে পৌঁছেছে, তারাও প্র্যাকটিস শুরু করবে। সাথে টেস্ট দলে থাকা যারা ওয়ানডে স্কোয়াডেও আছে, তাদেরও প্রায় সবাই। একদম ১০০ পারসেন্ট বা শতভাগ ফিটনেস ফিরে আসেনি। তারপরও আশা করা যাচ্ছে, তামিম ওয়ানডেতে খেলবে।