ওদের বাবার ক্ষমতা নেই আমাকে গ্রেফতার করার : রামদেব

0
ওদের বাবার ক্ষমতা নেই আমাকে  গ্রেফতার করার : রামদেব

অ্যালোপ্যাথি চিকিৎসা এবং অ্যালোপ্যাথ চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে কদিন আগেই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের জনপ্রিয় যোগগুরু রামদেব। এবার নিজের গ্রেফতার করা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি ঘনিষ্ঠ এই যোগগুরু। বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “স্বামী রামদেবকে ওদের বাবাও গ্রেফতার করতে পারবে না। ওরা ‘ঠগ রামদেব’, ‘মহাঠগ রামদেব’, ‘গ্রেফতার রামদেব’ এসব ট্রেন্ড করাচ্ছে অনলাইনে। ওরা তাই করুক। আমার লোকেরা এসব দেখে অভ্যস্ত।’ অ্যালোপ্যাথি চিকিৎসা এবং অ্যালোপ্যাথ চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর থেকেই ভারতের সোশ্যাল মিডিয়ায় #অ্যারেস্টরামদেব হ্যাশট্যাগ ট্রেন্ড হতে শুরু করে। এই ট্রেন্ডের প্রেক্ষিতেই এমন মন্তব্য করেন রামদেব। এই ভিডিওতে তাকে খুব আত্মবিশ্বাসী বলে মনে হয়েছে। এক প্রকার হাঁসতে হাঁসতে নিজেকে গ্রেফতারের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।