একদিনে টিকা নিয়েছেন ৯৯ হাজার

0
একদিনে টিকা নিয়েছেন ৯৯ হাজার

দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন মোট ৪২ লাখ ১৮ হাজার ১২৭ জন। এরমধ্যে পুরুষ ২৬ লাখ ৮৮ হাজার ৪৬২ জন, নারী ১৫ লাখ ২৯ হাজার ৬৬৫ জন। তাদের মধ্যে ৮৮১ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আর বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৯৯ হাজার ১৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে এযাবৎ মোট নিবন্ধন করেছেন ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন। দেশে গত ৭ ফেব্রূয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। খবর বাংলা ট্রিবিউনের
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩৫ হাজার ৮২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ হাজার ২১৪ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৬৯১ জন, রংপুর বিভাগে ৯ হাজার ৬৮৮ জন, খুলনা বিভাগে ১৩ হাজার ২৮৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৬৩৫ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ৭৪১ জন ভ্যাকসিন নিয়েছেন।