গ্র্যান্ডস্ল্যাম আসবে, নকআউট পর্বের শেষ দিকে দেখা যাবে কিছু নতুন মুখ; গ্র্যান্ডস্ল্যামের নারী এককে শেষ তিন চার বছরে এ যেন একটা অঘোষিত রীতিই হয়ে গেছে। উইম্বলডন চলছে। এবারের শেষ চারও তিন জন নতুন মুখ নিয়ে মাঠে গড়াবে।
আরিনা সাবালেঙ্কা এর আগে কখনোই কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে খেলতে পারেননি। উইম্বলডনে এবারই প্রথম। সেমিফাইনালে তিনি খেলবেন যার বিপক্ষে, সেই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাও কখনো খেলেননি উইম্বলডনের শেষ চারে। সাবালেঙ্কা শেষ আটের লড়াইটা স্বাচ্ছন্দ্যে জিতলেও সেমিফাইনালটা বড় পরীক্ষা নিয়েই হাজির হচ্ছে দলটির সামনে।



