আবু জাফর স্মৃতি সংসদের কমিটি গঠিত

0
আবু জাফর স্মৃতি  সংসদের কমিটি  গঠিত

আবু জাফর স্মৃতি সংসদের কমিটি গঠনকল্পে গত ২৬ মে সন্ধ্যা ৭ টায় আবু জাফর কমিশনারের বাসভবনে আলোচনা সভা সংগঠনের সভাপতি আমিনুল হক বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ (তিন) বছরের জন্য পুনরায় আমিনুল হক বাবুকে সভাপতি, মাসুদুর রহমান মাসুদকে সাধারণ সম্পাদক, আশিকুর নবী চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ও নুর আফসার তানভিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ২৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে ৭ জনকে পৃষ্ঠপোষক, ২৫ জনকে উপদেষ্টা, ১৩ জনকে সহ-সভাপতি, ৯ জনকে যুগ্ম সম্পাদক, ৭ জনকে সাংগঠনিক সম্পাদক ও ১৮৮ জনকে অন্যান্য পদে নির্বাচিত করা হয়।