আফসোস শচিনের

0
আফসোস শচিনের

 

ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে সর্বকালের সেরা ক্রিকেটার বললে হয়তো দ্বিমত পোষণ করবেন না কেউই। ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে প্রায় সকল প্রকার রেকর্ড গড়েছেন। এরপরও বর্নাঢ্য এই ক্যারিয়ারে দুটি আফসোস রয়ে গেছে মাস্টার ব্লাস্টার খ্যাত এই ক্রিকেট তারকার। ভারতীয় আরেক কিংবদন্তি সুনিল গাভাস্কার এবং নিজের ছোটবেলার প্রিয় তারকা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে খেলতে না পারার আফসোসে ভুগছেন শচিন। সম্প্রতি ক্রিকেট ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্যই জানান তিনি।