আনোয়ারায় শোলকাটা কালী মন্দিরে গীতাপাঠ ও চন্ডীযজ্ঞ

0
আনোয়ারায় শোলকাটা  কালী মন্দিরে গীতাপাঠ ও চন্ডীযজ্ঞ

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা দক্ষিণ শোলকাটা দক্ষিণেশ্বরী কালী মায়ের ১২তম প্রতিষ্ঠা বার্ষীকী ও ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫ তম জন্ম মহোৎসব উপলক্ষে গীতাপাঠ ও মহা চন্ডীযজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গত ২৭ মার্চ সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সাধক রাজিব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লোকনাথ ব্রক্ষচারী স্বামী তাপসানন্দ গীরী মহারাজ, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গীতা শিক্ষা কমিটির সদস্য পরিমল দত্ত, প্রধান বক্তা ঋতিক রঞ্জন ঘোষ, হরী দাশ, বিশেষ অতিথি হিন্দু মহাজোটের চট্টগ্রাম জেলার সহ-সভাপতি প্রদীপ দত্ত কনক, বক্তব্য রাখেন দিপক দাশ, রাখাল দাশ, বিবেকানন্দ নাথ, মানিক নাথ, রাজিব বৌমিক, সজিব,পরিমল সিকদার, চান্দু নাথ দেব, শিটুলাল সিকদার, পুলিন দত্ত, সুশান্ত শীল, পলাশ দত্ত, সৌরভ , আশিক, জিসেল, শিবু, অভিজিৎ , রিদয়, আকাশ, রানা, যিষু, অনিক, প্রমুখ। অনুষ্ঠান শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।