মরহুম জননেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতকানিয়া খাগারিয়া ইউনিয়ন আক্তারুজ্জামান স্মৃতি সংসদ ও আওয়ামী পরিবারের উদ্যোগে গত শুক্রবার স্থানীয় হেফজখানায় খতমে কোরান, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, স্থানীয় কাজী মসজিদের পেশ ইমাম। ডা. মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আবু সাঈদ। প্রধান আলোচক জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান। আলোচকের বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের কর্মী সৃষ্টি করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে শক্তিতে বলিয়ান করার জন্য এবং বঙ্গবন্ধুর কন্যাদেরকে সুরক্ষার জন্য আখতারুজ্জামান চৌধুরী বাবু নিজের শ্রম, মেধা, ও অর্থ অকাতরে বিলিয়ে দিয়েছেন। তাঁর শূন্যতা কখনো পরণ হওয়ার নয়।’ আরও বক্তব্য রাখেন, মাহফুজুর রহমান, মাস্টার আব্দুস সালাম, প্রফেসর মো. ইসমাইল, খাইর আহমেদ মেম্বার, রফিক মেম্বার, মান্নান সওদাগর, আব্দুল আহাদ, হেলার ডিলার, ইব্রাহিম মেম্বার, বশর মেম্বার, লিয়াকত মেম্বার, মনির আহমেদ তালুকদার, আবুল কাসেম সহ প্রমুখ। সভায় বক্তারা আখতারুজ্জামান চৌধুরীর নামে স্বাধীনতা দিবসে মরনোত্তর স্বাধীনতা পদক দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান। বিজ্ঞপ্তি



