আইপিএল বন্ধ করলেই সবকিছু সমাধান হবে না : কামিন্স

0
আইপিএল বন্ধ করলেই সবকিছু সমাধান  হবে না : কামিন্স

ভারতে করোনায় সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতে যখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে করোনায়, এমন সময় আইপিএল বন্ধ করে দেয়া উচিত বলে মনে করেন অনেকে। অবশ্য কলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স জানিয়েছেন, তিনি মনে করেন না আইপিএল বন্ধ করে দিলেই সব কিছুর সমাধান হবে। বরং আইপিএল দেখে ঘরবন্দি মানুষ বিনোদন পাচ্ছেন বলে মনে করেন তিনি। এরই মধ্যে ভারতের মানুষের কাছে নায়ক হয়ে গেছেন কামিন্স। তিনি করোনা মোকাবেলার জন্য ভারতের প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ হাজার ডলার দান করেছেন।