আইপিএলের বাকি অংশ শুরু ১৯ সেপ্টেম্বর

0
আইপিএলের  বাকি অংশ শুরু  ১৯ সেপ্টেম্বর

বন্ধ থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগামী সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে ফের মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই ঘরোয়া টুর্নামেন্ট এর ফাইনাল মাঠে গড়াবে অক্টোবরের ১৫ তারিখ। এ বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডেও (বিসিসিআই) এক কর্মকর্তা। এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক নিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘বৈঠকে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমিরাতে ক্রিকেট বোর্ড বিশেষ সধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। গত সপ্তাহ ধরে সবকিছু চূড়ান্ত করা হয়।’