অসুস্থ রোগীর সেবায় এগিয়ে এলো প্রয়াস

0

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ২৪ সেপ্টেম্বর বিকালে নগরের শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে একজন অসচ্ছল অসুস্থ রোগীর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. মোরশেদ আলম। সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলার সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন এস কে নন্দী, জান্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, নূর মোহাম্মদ রানা, আবদুস সাত্তার এবং আয়োজন কমিটির চেয়ারম্যান সুভাষ সরকার। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপ্পী, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান, মো. ইসমাইল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ সুমন, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব, সাংস্কৃতিক সম্পাদক হিমেল মন্ডল, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, পরিকল্পনা সম্পাদক মো. মাহির আসেফ বাবু, আপ্যায়ন সম্পাদক মো. সলিম উল্লাহ মজুমদার, সহ-মহিলা সম্পাদিকা মাঈশা হক, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী পরিষদের সদস্য আবু শাহাদাত মো. সায়েম, মো. হাবিবুর রহমান, আমিনুল ইসলাম মামুন, কাজী মো. শাহ পরান হাসনু, মো. খোরশেদ আলম, মো. সাইফুল ইসলাম শাহীন, রুকুনূর জামান তাসিন, মো. সোলাইমান ইসলাম তুহিন এবং অপু কুমার প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াসের উপদেষ্টা লায়ন এ.এম কামাল উদ্দীন চৌধুরী এবং অফিস সম্পাদক মোসলেম উদ্দিনের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি