৭৪ বছর পর প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ড

0
৭৪ বছর পর প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ড

 

৭৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার যোগ্য অর্জন করল ব্রেন্টফোর্ড। সবশেষ তারা ইপিএল খেলেছিল ১৯৪৬-৪৭ মৌসুমে। এদিকে ব্রেন্টফোর্ডের সঙ্গে ২০২১-২২ মৌসুমের প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে নরউইচ সিটি ও ওয়াটফোর্ড। আর ইপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা তিন ক্লাব শেফিল্ড ইউনাইটেড, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ও ফুলহ্যামের অবনমন হয়েছে।