সৌদি আরবে ধনী অমুসলিম বিদেশিরাও মদ কিনতে পারবেন

33

পূর্বদেশ অনলাইন

সৌদিতে মদ্যপান ও মদ বিক্রি–ক্রয় এখনো আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তবে সাম্প্রতিক সংস্কারের অংশ হিসেবে রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত দেশের একমাত্র সরকারি অনুমোদিত লিকার শপে এখন ধনী অমুসলিম বিদেশিরাও মদ কিনতে পারছেন।

এএফপি ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ সুবিধা পাচ্ছেন শুধুমাত্র প্রিমিয়াম ভিসাধারী বিদেশিরা, যাদের মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার রিয়াল। দোকানটিতে আগে কেবল কূটনীতিকরাই প্রবেশাধিকার পেতেন। বর্তমানে এ ভিসাধারীর সংখ্যা ১২,৫০০–এর বেশি।

ক্রেতাদের বক্তব্য অনুযায়ী, সৌদিতে মদ বিক্রি শুরু হওয়া তাদের কাছে বিস্ময়কর অভিজ্ঞতা।

ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে ১৯৫২ সালে সৌদিতে মদ সম্পূর্ণ নিষিদ্ধ হয়। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার নীতির অংশ হিসেবে এ সীমিত অনুমতি দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে জেদ্দা ও দাহরানে আরও দুটি লিকার শপ খোলা হবে।