রাঙামাটিতে এক আসামির ২৭ বছর কারাদন্ড

0
রাঙামাটিতে এক আসামির ২৭  বছর কারাদন্ড

রাঙামাটির নানিয়ারচর থানার এক অস্ত্র মামলায় দুই আসামিকে কারাদন্ড দিয়েছেন রাঙামাটি জেলা দায়রা জজ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলা দায়রা জজ মো. নুরুল ইসলাম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে ছিদ্দিক মিয়া পোদ্দারকে ২৭ বছর ও মংক্যাইনু মারমাকে ৭ বছর কারাদন্ড দেওয়া হয়েছে। অস্ত্র মামলায় এটি পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে আদালতের সর্বোচ্চ রায়। ২০১৮ সনের ৮ সেপ্টেম্বর নানিয়াচরে অভিযান চালিয়ে অস্ত্রসহ দন্ডিতদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।
আদালতের বেঞ্চ সহকারি কামরুল হাসান জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে ওই দুই আসামিকে কারাদন্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন রাষ্ট্রপক্ষ। দন্ডিতরা জেল হাজতে রয়েছে।
রায়কে যুগান্তকারী ও দৃষ্টান্তমূলক বলে দাবি করেছেন রাঙামাটি আদালতের সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম। এ রায়ের মধ্য দিয়ে পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এমন প্রত্যাশা করেন তিনি।