রাউজান প্রতিনিধি
রাউজানের সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ সোমাবর বিদ্যালয়ের মনোয়ারা জাহাঙ্গীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল আমিন এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইলিয়াছের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আবদুল মোমেন শরীফ, সদস্য ও পশ্চিম সুলতানপুর সপ্রাবির প্রধান শিক্ষক মিলটন কুমার ঘোষ, রাউজান ইংলিশ স্কুলের সম্মানিত পরিচালক গৌতম মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতি মল্লিক, বিজন কান্তি বিশ্বাস, প্রণতি বড়ুয়া, ফারুক হোসাইন, নাহিদা আকতার চৌধুরী, লাকী আকতার, সেলিম উদ্দিন, কাজী মিজানুর রহমান, সাগরিকা বিশ্বাস, হরিদাশ পাল রুদ্র, পলাশ মুহুরী। খতমে কোরআন ও দোয়া মাহফিল, বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়, বক্তৃতা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।



