মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ

0
মহানগর যুবদলের  বিক্ষোভ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নড়াইল জেলা আদালতে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ ফেব্রুয়ারি বিকালে মহানগর যুবদলের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ড, থানা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী শক্তির জনপ্রিয় নেতা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পুরোধা দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামীলীগ। সোনার বাংলা আজ মাফিয়াদের হাতে জিম্মি। মুক্তির একমাত্র উপায় নিরপেক্ষ জনগণের সরকারের অধীন অবাধ সুষ্ঠু নির্বাচন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে শাসকদল জামানত হারাবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, নূর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, মিয়া মো. হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, হাসান মুরাদ, জসিমুল ইসলাম কিশোর, জাহেদুল হাসান বাবু, মো. আলী সাকি, মোশাররফ হোসাইন, মো. হুমায়ুন কবীর, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা জিয়া, এমদাদুল হক বাদশা, ওমর ফারুক, গুলজার হোসেন, আসাদুর রহমান টিপু, জাহাঙ্গির আলম বাচা, ওসমান গণি সিকদার, জিল্লুর রহমান জুয়েল, জসিম উদ্দিন সাগর, আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শারিয়ার আজম, মো. ইকবাল, মো. নওশাদ, আসাদুজ্জামান রুবেল, আতিকুর রহমান, মাহবুবুর রহমান, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, কামরুল ইসলাম, কোরবান আলী, গিয়াস উদ্দিন টুনু, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গির আলম বাবু, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গির আলম মানিক, সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ইলিয়াছ হাসান মঞ্জু, আশ্রাফ উদ্দিন, মো. ইদ্রিছ, হোসেন জামান, সাইদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল টিপু, আবু বক্কর সিদ্দিকী বাবু, শেখ কামাল আলম, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য লতিফুল বারী সুমন, আবদুস সাত্তার, আজিজ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি