ভোট বর্জন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী জান্নাতুলের

0
ভোট বর্জন ইসলামী  আন্দোলনের মেয়র প্রার্থী জান্নাতুলের

এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে নির্বাচন চলাকালীন গতকাল বুধবার দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম। রিটানিং অফিসারের সঙ্গে দেখা করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম বলেন, আমাদের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। বারবার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ফোন করেও আমরা কোনো সহযোগিতা পাইনি। সব জায়গায় নৌকার এজেন্টরা অবস্থান করছিল। এ কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
উল্লেখ্য, এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মোট সাতজন মেয়র প্রার্থী অংশ নেয়। নির্বাচনের দুইদিন আগে স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। বাকি প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম চৌধুরী, বিএনপি মনোনীত ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত এমএ মতিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।