ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন টিকা : ফাউচি

0
ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন টিকা : ফাউচি

ভারতের নিজস্ব উৎপাদিত টিকা কোভ্যাক্সিন করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে নিষ্ক্রিয় করতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রধান মেডিক্যাল উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার তিনি এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
কোভ্যাক্সিন উদ্ভাবনে ভারত বায়োটেকের সহযোগী হিসেবে কাজ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলোজি। ভারতে অনুমোদন পাওয়া তিনটি টিকার মধ্যে অন্যতম এই কোভ্যাক্সিন। তৃতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে টিকাটি ৭৮ শতাংশ কার্যকর।
কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে ড. অ্যান্থনি ফাউচি বলেন, ‘আমরা বর্তমানে প্রতিদিনই এই বিষয়ে তথ্য-উপাত্ত পাচ্ছি। তবে সাম্প্রতিক তথ্যে দেখা গেছে ভারতে যারা কোভ্যাক্সিন টিকা নিয়েছেন তারা কোভিড-১৯ এর থেকে সুরক্ষা পাচ্ছে। আরও দেখা গেছে এটা ৬১৭ ভ্যারিয়েন্টও নিষ্ক্রিয় করতে পারে।’ তিনি বলেন, ‘ভারতে যে কঠিন পরিস্থিতি দেখতে পাচ্ছি তা মোকাবিলায় টিকাগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।’