বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আর নেই

0
বিসিবির সাবেক সাধারণ  সম্পাদক রাইসউদ্দিন আর নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি রাইসউদ্দিন আহমেদ আর নেই (ইন্না… রাজিউন)। বুধবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। গত ২৫ ডিসেম্বের করোনায় আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাইসউদ্দিন আহমেদ।
পরে সুস্থ হয়েছিলেন। তবে ফুস্ফুসে সংক্রমণ হওয়ায় আবার হাসপাতালে ভর্তি হন তিনি। ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন রাইসউদ্দিন আহমেদ। এরপর ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বোর্ডের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।