ক্রিকেট মাঠে কিংবা মাঠের বাইরে মেজাজ হারিয়ে বাজে ব্যবহারের জন্য আগেও তিরস্কৃত হয়েছেন সাকিব। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের ঘটনা হার মানিয়েছে সবকিছুকেই। আবাহনীর বিপক্ষে তার করা ইনিংসের পঞ্চম ওভারের শেষ বল লাগে মুশফিকের প্যাডে, আপিলও হয়। কিন্তু আম্পায়ার নাকচ করে দেন। এরপরই এক অদ্ভুত কান্ড করে বসেন টাইগার অলরাউন্ডার। বাঁ-পায়ে স্ট্যাম্পে মারেন এক লাথি, উড়ে যায় বেলগুলো।
ঘটনা এখানেই শেষ নয়, এদিনকার ম্যাচে বৃষ্টি শুরু হওয়ার আগেই আম্পায়ারের সিদ্ধান্তে খেলা বন্ধ করা হলে আবারে চটে যান সাকিব। এবার দু-হাতে তিনটি স্ট্যাম্পই উপড়ে ফেলেন তিনি। এরপর ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারি থেকে আবাহনীর দর্শকেরা সাকিবকে উদ্দেশ্য করে কিছু একটা বললে সেটারও পাল্টা জবাব দেন তিনি। এতে রেগে যান আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। তাকেও ছাড় দেননি মোহামেডান অধিনায়ক। মূলত এই ঘটনার সূত্রেই সাকিবকে ‘ব্যাড বিহেভিয়ার কিং’ তথা বাজে আচরণের রাজা উপাধি দেয়া হয়েছে। ক্রিকেটে বাজে আচরণের চ্যাম্পিয়নশিপের খেতাবের দৌঁড়ে ছিলেন তিন লঙ্কান ক্রিকেটারও। তারা হলেন কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা ও নিরোশান গুনাথিলাকা। এদেরকে বাজে আচরণ করা ভাই হিসেবে উল্লেখ করেছে ক্রিনইনফো।



