নিউজিল্যান্ড যাচ্ছেন না সাকিব

0
নিউজিল্যান্ড  যাচ্ছেন না  সাকিব

পরের সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি চাওয়া বাঁহাতি এই অলরাউন্ডারের আবেদন মঞ্জুর করেছে বিসিবি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম জানান, বাংলাদেশ দলের নিউ জিল্যান্ড সফরের সময় ছুটিতে থাকবেন সাকিব। সে তো (নিউ জিল্যান্ডে) যাচ্ছে না। এ জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।”
আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব। ২৩ ফেব্রুয়ারি রওনা হলেও নিউ জিল্যান্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ মার্চ। সেখানে ওয়ানডে তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। তিন টি-টোয়েন্টি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।