ফটিকছড়ি প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। গতকাল মঙ্গলবার বিকালে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর।
মাহফিলে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেন, দেশের এই কঠিন সময়ে বেগম জিয়ার দ্রæত সুস্থতা প্রয়োজন। আল্লাহ যেন তাকে সম্প‚র্ণ আরোগ্য দান করেন।
এ সময় সাংবাদিকদের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রধান স্তম্ভ। তার সুস্থতাই দেশের মানুষের প্রত্যাশা।
এ সময় জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন, সিরাজদৌল্লা চৌধুরী দুলালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







