পূর্বদেশ অনলাইন
চীন থেকে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা এসেছে। টিকার এই চালানটি এসেছে বাংলাদেশ সরকার, এশিয়া উন্নয়ন ব্যাংক ও ইউনিসেফের মধ্যে যৌথভাবে খরচ বহনের চুক্তির অংশ হিসেবে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইউনিসেফের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, এর আগেও চীন থেকে কয়েক দফায় টিকার চালান এসেছে।
তবে এবারই দেশটি থেকে টিকার সবচেয়ে বড় চালানটি এলো মঙ্গলবার।



