চীনের প্রথম অন্ধ পবর্তারোহী হিসেবে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত মাউন্ট এভারেস্ট জয় করেছেন ঝাং হং। তিনি এভারেস্টের নেপালি অংশ দিয়ে পর্বতের চূড়ায় পৌঁছান। চীনের পাশাপাশি তিনি এশিয়ার প্রথম এবং বিশ্বের তৃতীয় পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় করলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ৪৬ বছর বয়স্ক ঝাং বলেন, আপনি প্রতিবন্ধী কিংবা স্বাভাবিক হওয়া বিষয় না, কিংবা আপনি দৃষ্টি শক্তি হারিয়েছেন বা পা ও হাত নেই। যদি আপনার দৃঢ় মন থাকে তাহলে এগুলো কোনও বিষয় না। আপনি সব সময় এমন কাজ করে ফেলতে পারবেন অন্যরা যা আপনার জন্য সম্ভব না। ২৪ মে ঝাং ৮ হাজার ৮৪৯ মিটার চূড়ায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন তিন জন গাইড। বৃহস্পতিবার তিনি বেজ ক্যাম্পে ফিরেছেন। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে জন্ম ঝাংয়ের। তিনি গøুকোমায় আক্রান্ত হয়ে ২১ বছরে দৃষ্টিশক্তি হারান। ২০০১ সালে এভারেস্ট জয় করা যুক্তরাষ্ট্রের অন্ধ পবর্তারোহী এরিক ওয়েইহেনমায়ের তাকে অনুপ্রাণিত করেছেন। পর্বতারোহী বন্ধু কিয়াং ঝির নির্দেশনা তিনি প্রশিক্ষণ নিয়েছেন।



