চন্দনাইশে আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

101

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)-২৪’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ। গতকাল ২৭ জুন বিকালে পৌরসভার মাহাবুব চৌধুরী স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় বরকল এস.জেড উচ্চ বিদ্যালয় একাদশ-দোহাজারী আবদুর রহমান উচ্চ বিদ্যালয় একাদশের মধ্যে নির্ধারিত সময়ে গোল শূণ্যভাবে ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে দোহাজারী উচ্চ বিদ্যালয় একাদশ ৪-৩ গোলে জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের নগদ ৫ হাজার, বিজিত দলের খেলোয়াড়দের ৩ হাজার টাকা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন। রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর আকতার সানজিদা পপি’ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এম শাহাদত নবী খোকা, সিরাজুল ইসলাম চৌধুরী, মো. ইব্রাহিম প্রমুখ। ধারা বর্ণনায় ছিলেন, মাস্টার আবদুল মান্নান ও আমিনুল ইসলাম।