চট্টগ্রাম ফুটবল ট্রেনিং অ্যাকাডেমির নির্বাহী কমিটির ৫ম সভা গত মঙ্গলবার সন্ধ্যায় সিজিএফআরএ অফিস কক্ষে সভাপতি মশিউল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাকাডেমির সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, কোষাধ্যক্ষ প্রনব দেব দাশ, পরিচালক তাহের আহমেদ, আব্দুর রব মোমিন, একরাম আফসার, অন্নজন চক্রবর্তী, আব্দুর শুকুর রানা, বিশ্বজিৎ সাহা, জাফর ইকবাল, নাহিদ মুরাদ মুন্না, সালাহউদ্দিন চৌধুরী, সামশুদ্দিন চৌধুরী ও হায়দার কবির প্রিন্স। সভায় বিগত সভার কার্য বিবরণী, নতুন কোচ নিয়োগ, আয়-ব্যয়ের হিসাব, নতুন স্পন্সর ও পরিচালক বৃদ্ধি-সহ অ্যাকাডেমির অভ্যন্তরীণ ফুটবল নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি



