কোভ্যাক্সের আওতায় লক্ষাধিক ডোজ ভ্যাকসিন পেলো পাকিস্তান

0
কোভ্যাক্সের আওতায় লক্ষাধিক ডোজ ভ্যাকসিন পেলো পাকিস্তান

 

কোভ্যাক্স কর্মসূচির আওতায় পাকিস্তানের মোট এক কোটি ৭২ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে। করোনার টিকা সরবরাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগ থেকে লক্ষাধিক ডোজ ভ্যাকসিন পেয়েছে পাকিস্তান। শনিবার ইউনিসেফ-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোভ্যাক্স-এর পূর্ণাঙ্গ রূপ হলো কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি। বিশ্ব স্বাস্থ্য সস্থা (ডব্লিউএইচও) ছাড়াও উদ্যোগটির সঙ্গে রয়েছে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন ও দাতব্য সংস্থা গেøাবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)। এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে, ভ্যাকসিন মজুত করে না রেখে ধনী-গরিব নির্বিশেষে সর্বোচ্চ ঝুঁকির দেশগুলোতে তা বণ্টন করার জন্য বিভিন্ন দেশের সরকারকে উৎসাহিত করা। টুইটারে দেওয়া এক পোস্টে ইউনিসেফ জানিয়েছে, কোভাক্সের মাধ্যমে ফাইজার ভ্যাকসিনের এক লাখেরও বেশি (এক লাখ ছয় হাজার) ডোজ পাকিস্তানে পৌঁছেছে। আগামী দুই দিনে ফাইজার ডিলুয়েটস এবং সিরিঞ্জের চালানগুলোও দেশটিতে পৌঁছাবে। এসব ভ্যাকসিন পাকিস্তান সরকারের চলমান টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে।