কর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গাড়িচালকের

0
কর কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ  গাড়িচালকের

অফিসের গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে শহরের বাইরে যেতে রাজি না হওয়ায় এক চালকের লগবইয়ে স্বাক্ষর না করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের সার্কেল-৭ এর কর কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এমন অভিযোগ করেছেন চসিকের সিএনজি ট্যাক্সিচালক মফিজুল ইসলাম।
একই সাথে তার বিরুদ্ধে অফিস সময়ের পরে অবস্থান করে অনৈতিক কর্মকান্ডেরও অভিযোগ আনা হয়।
গাড়িচালক মফিজুল ইসলাম অভিযোগে বলেন, গত ৩ মে কর কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী তাকে তার গ্রামের বাড়ি আনোয়ারা নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এসময় তিনি বলেন, সিএনজি ট্যাক্সিটি দুর্বল। তাছাড়া শহরের বাইরে যেতে হলে মেয়রের অনুমতির প্রয়োজন হয়। এসময় কর কর্মকর্তা রেগে গিয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘খারাপ গাড়ি চালাও কেন?’ এরপর তিনি লগবইটি তার কাছে রেখে দিয়েছেন। স্বাক্ষরও করছেন না।
এবিষয়ে কথা বলার জন্য কর কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।