মৌসুমের বাকি সময়ের জন্য ফ্রি ট্রান্সফারে ক্রোয়াট ফরোয়ার্ড মারিও মানজুকিচকে দলে টেনেছে এসি মিলান। পরবর্তীতে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ রাখার বিষয়টিও মঙ্গলবার এক বিবৃতিতে জানায় সেরি আর দলটি। গত গ্রীষ্মে কাতারের দল আল-দুহাইলের সঙ্গে যৌথ সম্মতিতে চুক্তি বাতিলের পর থেকে দলহীন ছিলেন ৩৪ বছর বয়সী মানজুকিচ।
এর আগের চার বছর ইউভেন্তুসে ছিলেন মানজুকিচ। দলটির হয়ে সেরি আয় ১১৮ ম্যাচে করেন ৩১ গোল। এখন আবার তাকে এই প্রতিযোগিতায় দেখা যাবে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচের দলে। নতুন ক্লাবে ৯ নম্বর জার্সিতে দেখা যাবে মানজুকিচকে।



