
জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরী শাখার সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক এটলি’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকালে মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ক্রাফট ফেডারেশন সম্পাদক বখতেয়ার উদ্দিন খান নেতা-কর্মীদের নিয়ে কবরে পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত পরিচালনা করেন। দুপুরে নেতা-কর্মীরা মরহুম মাহবুবুল হক এটলি’র বাসভবনে তাঁর পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ পূর্বক সমবেদনা জানান। বিকেলে বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি নুরুল আলম, সাবেক শ্রমিক লীগ নেতা মোহাম্মদ ফখরুদ্দীন বাবলু, চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সম্মিলিত পরিষদ সভাপতি মো. মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আলাউদ্দিন, মহানগর শ্রমিক লীগের সদস্য মো. ফখরুদ্দীন, কোতোয়ালী থানা শ্রমিক লীগ সভাপতি প্রবীর কুমার ঘোষ, পদ্মা অয়েল কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সিটি হকার্স লীগের সভাপতি আজগর আলী, জহুর হকার্স মার্কেট কর্মচারী সমিতির সভাপতি শাহাবুদ্দীন ও সাধারণ সম্পাদক প্রদীপ বড়ুয়া, বায়েজিদ থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলম, সহ সভাপতি মোবারক হোসেন, ডবলমুরিং থানা শ্রমিক লীগের সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, চকবাজার থানা শ্রমিক লীগের সভাপতি দেবাশীষ চৌধুরী দেবু, খুলশী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম টিটু, মিমি সুপার মার্কেট দোকান কর্মচারী সমিতির সভাপতি ইয়াসিন, ২৭নং ওয়ার্ড থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ও বিভিন্ন ওয়ার্ডের সিবিএ-ননসিবিএ নেতৃবৃন্দ।
এদিকে শ্রমিকনেতা কাজী মাহবুবুল হক চৌধুরী এটলীর মৃত্যুবার্ষিকী স্মরণে ২৭ মে দুপুরে মরহুমের কবর জিয়ারত, খতমে কোরআন, ফুলেল শ্রদ্ধা, দোয়া ও মুনাজাত, পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ, প্রয়াতের জীবন কর্ম নিয়ে স্মৃতিচারণসহ নানা কর্মসূচী পালন করে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ও সভাপতিত্বে । এতে আরো উপস্থিত ছিলেন সময় চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, চট্টগ্রাম মহানগর জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগের সভাপতি স্বপন বিশ্বাস, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল হান্নান, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন ঠিকাদার শ্রমিক লীগের সভাপতি প্রশান্ত বড়ুয়া, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক প্রার্থী আব্দুল মজিদ সরকার, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, হালিশহর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফিরোজ আহামদ, নগর জাতীয় শ্রমিক লীগের নেতা মাহমুদুর রহমান সহ বিভিন্ন সংগঠন ও ট্রেড ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।



