রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের পূর্ব-পশ্চিম ও মধ্যম রূপচান্দ নগর ঈদগাঁ পরিচালনা কমিটির উদ্যোগে আজ ৩১ মার্চ, শুক্রবার, বাদ জুমা স্থানীয় মুজিব-ইন্দিরা ভবনে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ. কে ফজলুল হক গণপাঠাগার মিলনায়তনে এলাকাবাসীর সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে এতে এলাকার সকল মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির আহব্বায়ক স্থানীয় ইউপি সদস্য মো. তৈয়ব উদ্দিন ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি



