‘আমরা দলগতভাবে খেলতে ব্যর্থ হচ্ছি’

0
‘আমরা দলগতভাবে  খেলতে ব্যর্থ হচ্ছি’

সাকিব বা মোস্তাফিজহীনতা বাংলাদেশের টেস্ট জয়ে কোন প্রভাব ফেলেনি। যে বিষয়টি প্রভাব ফেলেছে সেটি হল, একটি দল হয়ে উঠতে না পাারা। সাদা পোশাকে বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর থেকেই মুমিনুল হক এ বিষয়টি মোটা দাগে উপলব্ধি করতে পেরেছেন। যেহেতু তারা কোন ম্যাচেই একটি দল হয়ে খেলতে পারেননি সেকারণেই তার নেতৃত্বে এখনও লাল সবুজের দল কোন জয়ের মুখ দেখেনি বলেই মত তার।
শ্রীলঙ্কা সফরে দেশ ছাড়ার আগের দিন গতকাল হোম অব ক্রিকেট মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না সাকিব ভাই, মোস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর কোনো প্রভাব পরে। আমরা হয়তো দলগত ভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোন কিছু না।’ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আজ দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা পৌঁছে তিন দিনের কোয়ারেনটাইন শেষে ১৫-১৬ এপ্রিল কোয়ারেন্টাইনকালীন অনুশীলনে ঘাম ঝড়াবে অতিথিরা। ১৭-১৮ এপ্রিল অুনষ্ঠিত হবে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। এরপর ১৯ ও ২০ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজপূর্ব অনুশীলন করবে ডমিঙ্গো শিষ্যরা। একই ভেন্যুতে ২১-২৫ এপ্রিল গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ও২৯ এপ্রিল-৩ মে অুনষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্ট।